শরীয়তপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমণেচ্ছু হজ্জ্বযাত্রীদের হজ্জ্ব বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কোর্ট জেলা মডেল মসজিদ মিলনায়তন হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। দিনব্যাপী চলে এই হজ্জ্ব প্রশিক্ষণ।
এসময় গমণেচ্ছু হজ্জ্বযাত্রীদের উদ্যেশে প্রধান অতিথি মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন,শুরুতেই সবাইকে মুবারকবাদ জানিয়ে তিনি বলেন,আমরা যে ডকুমেন্টারি দেখলাম। ডুকুমেন্টরি দেখে একদিকে আপনাদের জন্য আমার মধ্যে শুভকামনা ভালোলাগার একটা অনুভূতি আমার ভেতর হলো, একই সাথে আমার নিজের খারাপ লাগা কাজ করছে। যে আল্লাহ্ আমার জন্য এই সুযোগটা কবে করে দিবেন। আমরা সবাই জানি,ইসলামের যে ৫টি স্তম্ভ। এই স্তম্ভের মধ্যে হজ্জ্বের বিষয়। সবার জন্য প্রযোজ্য না। যারা আর্থিক ও শারীরিক ভাবে সক্ষম মূলত তাদের জন্য এই হজ্জ্বকে আত্তাবর্ষক ফরজ করা হয়েছে। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি শুনতে পেয়েছি যে,এই জেলা থেকে ৩৫৮জন সরকারি ও বেসরকারি হজ্জ্বে যাচ্ছেন। আপনাদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি চলছে। সরকার ও এই বিষয়টি গুরুত দিয়ে দেখেন। আপনাদের জন্য স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সব রকম সেবা দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সব শেষে তিনি বলেন,অনেক হজ্জ্ব যাত্রী হারিয়ে যান, তাই প্রশিক্ষকদের উদ্যেশে বলেন,আজকের প্রশিক্ষণ থেকে হজ্জ্বের নানা রকম বিষয়ে জানতে। যাতে করে বিড়ম্বনার শিকার না হতে হয়। সবার মঙ্গলকামনা করে অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথ, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো: আসলাম হোসাইন, সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চলের টিম লিডার এবং শরীয়তপুর জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান, সকিব এভিয়েশনের সত্ত্বাধিকারী হাবিবুর রহমান হাবিব, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জাহিদুল ইসলাম প্রমুখ।