স্বাস্থ্য

শুকনা খাবারে লবণ বেশি হলে কী করবেন

রান্নায় ঝাল, হলুদ বা লবণ বেশি হলে তা সামলে নেওয়ার উপায় জানা থাকে অনেকেরই। বাড়ির দক্ষ গৃহিণীরা এ কাজে পটু। সবজি বাড়িয়ে বা ঝোলে পানি দিয়ে বাড়তি লবণ-ঝাল কাটিয়ে দেওয়া যায়। কিন্তু খাবার যদি শুকনা বা কষা হয়—তখন কী করবেন? আর তা জানাতেই আজকের প্রতিবেদন।

 

চলুন, জেনে নেওয়া যাক—

শুকনা বা মাখা মাখা রান্নায় লবণ কমানোর উপায়

 

শুকনা রান্নার লবণ কমাতে ময়দা বা আটা দিয়ে খুব ছোট ছোট বল বানিয়ে নিন। তার পর রান্না খাবারটি গরম করে তার মধ্যে এই বলগুলো দিয়ে দিন। বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিন। তার পর কাই সমেত বলগুলো কড়াই থেকে তুলে ফেলে দিন। রন্ধনশিল্পীদের মত, এই বলগুলো খাবারের অতিরিক্ত লবণ টেনে নিতে সাহায্য করবে। কিছুটা হলেও লবণ কমবে।

ঘন কাই থাকলে এতে অল্প করে গরম পানিও যোগ করতে পারেন। তবে আঁচ কমিয়ে তা ফুটিয়ে ঘন করে নিতে হবে আবার।

 

আর একটি উপায় হলো খাবারে পাতিলেবুর রস মিশিয়ে দেওয়া। তার পর তা আরো একবার কম আঁচে রান্না করা। পাতিলেবুর টক স্বাদও বাড়তি লবণ কাটিয়ে দিতে সাহায্য করে।  শুকনা কড়াইয়ে বেসন নেড়ে নিন। তার পর রান্নায় মিশিয়ে দিন।

 

বেসন, কাই পাতলা করে দেবে না কিন্তু বাড়তি লবণ কমিয়ে দিতে সাহায্য করবে।

ভাজাপোড়া খাবারে লবণ বেশি হলে কী করবেন

 

চিকেন পাকোড়া বা যেকোনো শুকনা খাবারের ওপর দিয়ে পাতিলেবুর রস ছড়িয়ে দিন। পাকোড়া বা কাবাব ধনেপাতার চাটনি দিয়ে খাওয়া হয়। টক দই, ধনেপাতা দিয়ে চাটনি বানান তবে তাতে লবণের মাত্রা একেবারে কমিয়ে দিন। ভাজার ওপর ঘন চাটনি ছড়িয়ে দিলেও স্বাদে ভারসাম্য আসবে।

 

 

আবার কোনো খাবারে যদি ফেটানো টক দই কিংবা ক্রিম যোগ করা যায়, তা দিয়েও স্বাদে ভারসাম্য আনতে পারেন।

 

সূত্র : আনন্দবাজার ডট কম

 



সম্পর্কিত খবর