দেশের খবর

শ্রীমঙ্গলে মাদকসহ ৩ কারবারি আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও বিক্রির টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে শহরের আরামবাগ এলাকায় কুখ্যাত মাদক কারবারি সাগরের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় কুখ্যাত মাদক কারবারি সাগর রবিদাসের ঘর তল্লাশী করে গাঁজা এবং মাদক বিক্রির প্রায় ৩৬ হাজার নগদ টাকা জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে স্বপন রবিদাস (২৭), ময়না রবিদাস (৬০) ও মমতা রানী দাস’কে (২৪) গ্রেপ্তার করা হয়। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রীমঙ্গল উপজেলাকে মাদক মুক্ত রাখতে জেলা পুলিশ সুপার এর নির্দেশে অভিযান চলমান রয়েছে। মাদক বিক্রির সাথে জড়িত ৩ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর