জাতীয়

সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে আজ শনিবার (৩ মে)  কাতার গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

আইএসপিআর জানায়, সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। 

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে  প্রত্যাবর্তন করবেন।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর