ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশী সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা ও ভাংচুরর ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও লংমার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্তের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ।
ভোমরা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি জিরো পয়েন্টের ভারত সীমান্তের অভিমুখে এ লং মার্চ শুরু করে তারা। পরে ভোমরা জিরো পয়েন্টের শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ভারত অভিমুখ দাঁড়িয়ে "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম", "গোলামী না আজাদী, আজাদী আজাদী" দালালী না রাজপথ, রাজপথ রাজপথ,"সহ বিভিন্ন শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে ওঠ।
পর সেখান সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের কাছে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে বলেন।
একই সাথে তারা বাংলাদেশী হাইকমিশন হামলার ঘটনায় জড়িতদের অবিলম্ব গ্রেপ্তারর জোর দাবি জানান।
এ সময় সেখান বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারিক ইসলাম , সিয়াম হাসান, সুহাইল মোহদীন সাদী, মুশফিকুর রহমান রিজভি, ওলিউল্লাহ ওমর, তাসনিম রাহাত, আল শাহারিয়ার রুমন, নাজমুল হাসান প্রমুখ।
বায়ান্ন/এসএ