সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৯ কেজি হরিণের মাংস সহ বাবু মোল্লা নামের এক চোরাশিকারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ ) সকাল ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পাশে খালি ব্রিজের নিচ থেকে ওই শিকারীকে আটক করা হয় ।
আটককৃত চোরা শিকারি বাবু মোল্লা ( ৩২ ) শ্যামনগর উপজেলা পারশ্বে খালি গ্রামের মুজিদ মোল্লার পুত্র।
কৈখালী বনবিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) টিএম সুলতান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কয়েকজন চোরাশিকারি হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয় আসছে এমন এমন গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী কোস্ট কার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালায় এসময় শ্যামনগর উপজেলার পার্শ্বখালী ব্রীজের নিচ থেকে ৯কজি হরিণের মাংসসহ উক্ত চোরাশিকারীকে আটক করা হয়। তিনি ওই চোরাশিকারীর উদ্ধতি দিয়ে আরো জানান, জিজ্ঞাসাবাদে সে পেশাদার হরিণ শিকারী বলে স্বীকার করেছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস সিএফ মোহাম্মদ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান হরিণের মাংস সহ আটক চোরাশিকারি বাবু মোল্লাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বায়ান্ন/আরএস