জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া মোড়ে শনিবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, ওই দিন সকালে ওই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পলাশতলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া ও বিয়ারা গ্রামের নুরুল হকের ছেলে কালু মিয়া অটোভ্যানযোগে জামালপুর শহরে কাজে যাবার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এসময় পিছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের অটোভ্যানে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়। পলাশ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর কালু মিয়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ওইদিন বিকেলেই পলাশ মিয়ার লাশ গ্রামের বাড়িতে পৌছায়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।