চট্টগ্রাম প্রতিদিন

EU-এর অর্থায়নে UNDP-এর উদ্যোগে আলীকদমে শান্তি দিবস উদ্‌যাপন

European Union (EU)-এর অর্থায়নে Ecosystems Restoration and Resilient Development in the CHT (UNDP) প্রকল্পের উদ্যোগে বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে শান্তি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে 'Invest in Peace - For Everyone, Everywhere, Every Day' প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক শান্তি দিবসের কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক আস্থা বৃদ্ধির মাধ্যমে শান্তির পরিবেশ আরও সুদৃঢ় করার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মনজুর আলম এবং বিশেষ অতিথি ছিলেন ওসি মো. শাহেদ পারভেজ। এতে উপস্থিত ছিলেন অংসিং প্রু মার্মা ও মো. শামিউল আলম। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৮০ থেকে ৯০ জন প্রতিনিধি অংশ নেন।

আলীকদমের মতো পাহাড়ি জনপদে বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থান সামাজিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আলোচনা সভায় তুলে ধরা হয়।

 


সম্পর্কিত খবর