খবর প্রতিদিন

অবরোধ সফল করার লক্ষ্যে মৌলভীবাজারে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু'র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  ১৩ ডিসেম্বর ২০২৩ইং, সকালে মৌলভীবাজার জেলা পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় অবরোধের সমর্থনে একদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু সহ মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন প্রমুখ। 



সম্পর্কিত খবর