রাজনীতি

আদালতের রায়ে নিবন্ধন ফিরে পেল জাগপা

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি নিবন্ধন বাতিল হওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) পুনরায় নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আদালত। 

এ-র আগে ইসির মোট নিবন্ধিত দলের সংখ্যা রয়েছে ৪৯ টি। 

সোমবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি প্রতিনিধি দল নিয়ে সাক্ষাতের পর জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এ তথ্য জানিয়েছেন।

২০০৮ সালের ২০ নভেম্বর ইসি থেকে নিবন্ধন পায় জাগপা। এরপর ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে ইসি। 

তাসমিয়া প্রধান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছি ।  

সুষ্ঠু ও ভারতীয় প্রভাব মুক্ত নির্বাচন চাই এ কথা সিইসিকে বলেছি উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিগত ১৬ বছরে আমরা অনেক দেখেছি নির্বাচনে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না। এটা আমরাও বিশ্বাস করি। এই প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন হবে। তা সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবে এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে। সিইসিকে জানিয়ে আমারা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নিবন্ধন ফিরে পেয়েছি। সিইসি বলেছেন নির্বাচনে সব দলের সহযোগিতা দরকার। আমরা জানিয়েছি ইসিকে অবশ্যই সহযোগিতা করব। আমরা হাইকোর্টের রায় পেয়েছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি আপিল করলে আমরা আইনগত ভাবে মোকাবেলা করব।

১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে জাগপা। বুধবার (১৯ মার্চ ২০২৫) প্রায় চার বছর দুই মাস পরে নিবন্ধন ফিরে পেল জাগপা।

বায়ান্ন/এমএমএল/পিএইচ



সম্পর্কিত খবর