ঢাকা-কক্সবাজার রেল পথে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে আবারো প্রাণ গেল এক কৃষকের। বুধবার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঈদগাঁওয়ের ইসলামাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আব্দু সাত্তার। তিনি ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অরলতলী পাহাড়ের বাসিন্দা।
এ নিয়ে গত এক মাসে শিশু সহ তিন জনের প্রাণ নিল কক্সবাকার এক্সপ্রেস।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন আজ সকাল ৭ টার সময় ইসলামপুর জুমনগর থেকে কৃষিকাজের উদ্দেশ্যে ইসলামাবাদ যাওয়ার পথে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’