গায়ক, অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন। কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন।
শনিবার বিকেলে তাহসান কালের কণ্ঠকে বললেন, ‘যে গুজব ছড়িয়ে তা সত্য।’
আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।
’ জানা গেছে, গত জুলাই-এর শেষভাগ থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না।
কালের কণ্ঠকে সেপারেশনের এই খবর জানানোর পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি জানতে তাহসানকেও অনেকে ফোন করছেন, নানামুখী সংবাদও। অনেকেই জানতে আগ্রহী দ্বিতীয় বিয়েও কেন ভেঙে গেল।