বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ১৯ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বুধবার (২৬ মার্চ) বেলা ১২টা ৩০ মিনিটে থানচি থেকে আলীকদমে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন পর্যটকরা।
আহতরা হলেন আব্দুল আল মামুন (পিতা: রুস্তম আলী) আর ইমতিয়াজ (পিতা: আবুল কালাম আজাদ)। তারা দুজনেই ফেনী জেলার বাসিন্দা।
এদের একজন গুরুতর আহত হন। স্থানীয় টুরিস্ট গাড়ি চালকরা দ্রুত আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এ রেফার করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ মার্চ চারজন পর্যটক দুইটি মোটরসাইকেলে করে বান্দরবান হয়ে থানচি ভ্রমণ শেষে আলীকদমে আসছিলেন। আহতদের একজন জানান, তারা ভ্রমণের অংশ হিসেবেই ওই সড়কে যাতায়াত করছিলেন।
আলীকদম থানার এসআই ইয়ামিন আহমেদ বলেন, আহতদের বাড়ি খবর পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় সতর্কতা বৃদ্ধি আর পাহাড়ি সড়কে যানবাহন চলাচলে আরও সচেতনতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।