জাতীয় যুব দিবসের কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
সোমবার (২ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর ও সংলগ্ন সড়কের বিভিন্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সকালে তারা সড়ক ও কার্যালয়ের আশপাশের অপরিচ্ছন্ন জায়গাগুলো পরিষ্কার করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কে এম আব্দুল মতিন জানান, ডেঙ্গু মশাসহ বিভিন্ন রোগজীবাণু প্রতিরোধে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে আশপাশের জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপসমন্বয়ক আশরাফ সিদ্দিকী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, যুব উন্নয়ন প্রশিক্ষণ নেওয়া বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।