চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে অগ্নিকাণ্ড মোকাবিলায় সেনাজোন ও ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

বান্দরবানের আলীকদম বাজার এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রস্তুতি ও জনসচেতনতা বাড়াতে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় আলীকদম সেনাজোন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

 

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত উদ্ধার, আগুন নিয়ন্ত্রণের কৌশল, মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো বাস্তবভিত্তিকভাবে দেখানো হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিয়মিত মহড়া জনসচেতনতা বাড়ায় এবং দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করে। সচেতনতা, দ্রুত পদক্ষেপ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বড় দুর্ঘটনা অনেকাংশে ঠেকানো সম্ভব।



সম্পর্কিত খবর