চট্টগ্রাম প্রতিদিন

আলীকদমে হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নববধূর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার নববধূ সংপ্রং ম্রো (১৮) হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বুধবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। সকাল ৭টা ৪০ মিনিটে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়।

 

কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডায়রিয়াজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

 

দুর্গম পাহাড়ি এলাকায় হাম ও ডায়রিয়ার প্রাদুর্ভাব নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত এলাকায় চিকিৎসা সেবা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।



সম্পর্কিত খবর