বান্দরবানের আলীকদম থানা পুলিশ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় দায়েরকৃত মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এক আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিআর-৩৮/২০২৬ নম্বর মামলার আসামি মো. মহিউদ্দিনকে (৪৮) আটক করা হয়।
আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেনের তত্ত্বাবধানে এসআই মিয়েল চাকমার নেতৃত্বে কনস্টেবল আফজাল হোসেন ও কনস্টেবল ছোটন এ অভিযানে অংশ নেন।
গ্রেপ্তারকৃত মহিউদ্দিন চৈক্ষ্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাড়ার বাসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর আসামিকে থানা হাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
পুলিশের দাবি, এ ধরনের অভিযানের ফলে এলাকায় অপরাধীরা ধরাছোঁয়ার আওতায় আসছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ছে।