জাতীয়

ঈদের শপিং করতে যাওয়ার সময় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫) তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও ৮ বছরের ছেলে সন্তান মাহিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই ৩ জন ঝিনাইদহ শহরে ঈদের শপিং করতে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যা। স্থানীয়রা আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত খবর