রাজনীতি

কুমিল্লার চান্দিনা আসনে ধানের শীষের তিন প্রত্যাশী

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৭( চান্দিনা ) আসনের  সম্ভাব্য প্রার্থীদের চলছে গণ সংযোগ 

কুমিল্লা ৭  (চান্দিনা )  আসনে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য  প্রার্থীদের চলছে গণ সংযোগ ও নির্বাচনী প্রচারণা।  এদের মধ্যে  রয়েছেন লিবারেল ডেমোক্রেটিভ পার্টি এলডিপি মহাসচিব ড.রেদোয়ান আহমেদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির  আহ্বায়ক ও চান্দিনা উপজেলা সভাপতি আতিকুল আলম শাওন, বিএনপি থেকে অপর প্রার্থীতা প্রত্যাশি  ইঞ্জিয়ার কাজী শাখাওয়াত হোসেন। তবে  এ আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামী পার্টি থেকে কে প্রার্থী হবেন এখনো নির্ধারণ  করা হয়নি । 

এদিকে এ আসনে হেভিওয়েট দুই প্রার্থী  এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং বিএনপির   আতিকুল আলম শাওনের মধ্যে প্রার্থীতা নিয়ে চলছে স্নায়ুযুদ্ধ। যুগপৎ আন্দোলন থেকে ড. রেদোয়ান আহমেদ পাবেন নাকি  আতিকুল আলম শাওন পাবেন নাকি যার যার দল থেকে মনোনয়ন পাবেন  এ নিয়ে চলছে হাটে -মাঠে ঘাটে  নানা গুঞ্জন।

এ ব্যাপারে ড. রোদোয়ান আহমেদ বলেন, আমরা বিএনপির সাথে আগে জোটে ছিলাম,যুগপৎ আন্দোলনে আমরা এখনো বিএপির সাথে আছি। স্বৈরাচার বিরোধী যুগপৎ আন্দোলনে যারা অংশ নিয়েছে বিএনপি তাদের নিয়ে নির্বাচন করবে। যেহেতু তাদের নিয়েই বিএনপি নির্বাচন করবে আমরা তাদের সাথে থেকেই নির্বাচন করার প্রত্যাশা রাখি।

কী প্রতীক নিয়ে নির্বাচন করবেন জানতে চাইলে তিনি আরো জানান, মার্কা তখন সিদ্ধান্ত নেয়া হবে।আমি যদি আমার নিজের দলের মার্কা নিয়ে নির্বাচন করি  আর যুগপৎ আন্দোলনের বিএনপি সাথী হিসাবে করি সেক্ষেত্রে বিএনপি ধানের শীষ দিয়ে দলের  কাউকে প্রার্থী  দিবে না। আর যদি ঐরকম সিদ্ধান্ত হয় যে, যুগপৎ আন্দোলনের সঙ্গীরা বিএনপির সাপোর্ট  নিয়ে নির্বাচন করবে তখন ঐটা সমঝোতার ভিত্তিতে ধানের শীষ নেয়া যায় আমরা ধানের শীষ নেয়াটা প্রেফার  করবো।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক ও চান্দিনা উপজেলা সভাপতি আতিকুল আলম শাওন জানান, আমার বাবা মরহুম খোরশেদ আলম তাঁর জীবদ্দশায় বিএনপির সাথে জড়িত ছিলেন এবং আমি আমার কর্মীদের নিয়ে আজও অব্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারী হয়ে দলকে আঁকড়ে আছি। আর যুগপৎ আন্দোলনে অংশ গ্রহণকারীদের নিয়ে বিএনপি নির্বাচন করতে পারে। কিন্তু কে নির্বাচনে প্রার্থীতা পাবে তা বুঝা যাবে নির্বাচনী তফসিল ঘোষনার পর।তবে আমি তথা আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী তাই আমার প্রত্যাশা দল নির্বাচন করার জন্য আমাকে নমিনেশন দিবে।

এছাড়া এ আসন নিয়ে অন্য প্রার্থীদের মাঝে সেই কোন উৎকন্ঠা নেই কোন স্নায়ুযুদ্ধ। তবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিয়ার কাজী  শাখাওয়াত হোসেন জানান, আমি গত তিনবার মনোনয়ন প্রত্যাশী ছিলাম এবারও  বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে আমি যদি মনোনয়ন না পাই  ধানের শীষ মার্কা নিয়ে যে আসবেন তার হয়েই কাজ করবো । এদিকে ব্ংালাদেশ জামায়েতে ইসলামী পার্টির চান্দিনা পৌর আমীর মাওলানা আবুল হাসেম জানান, দলে একাধিক প্রার্থী যাতে না হয় সেজন্য কেন্দ্রের সিদ্ধান্তের  অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থীর্রা। 

আর অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীদের এখনো আনাগোনা মিলছে না।অন্যদিকে কুমিল্লা৭ চান্দিনা আসনে কতজন স্বতন্ত্র প্রার্থী হবেন এব্যাপারে এখনো জানা বা অনুমান করা যাচ্ছে না ।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর