জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য মানুষেরা। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব তথা ৩৯তম পর্বে অতিথি হয়ে এসেছেন অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী সামিনা চৌধুরী।
একান্ত আলাপচারিতায় তিনি প্রকাশ করেছেন সংগীতের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্য গল্প। যেসব গল্প অনেক দর্শকেরই অজানা। জীবনীমূলক এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তিজীবন সম্পর্কে একটু কমই জানি।
এই অনুষ্ঠান মূলত তাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন সম্পর্কে জানানোর অনুষ্ঠান।
আরো পড়ুন
যন্ত্রণাময় সময় অতিক্রম করতে গিয়েই হয়তো সফলতা পেয়েছি : কেয়া
যন্ত্রণাময় সময় অতিক্রম করতে গিয়েই হয়তো সফলতা পেয়েছি : কেয়া
যে কারণে ইতিমধ্যেই অনুষ্ঠানটি জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়। আশা করি এই পর্বটিও দর্শকপ্রিয়তা পাবে।’ আর অতিথি সামিনা চৌধুরী বলেন, ‘গানে গানে জীবনের অনেকটা সময় কেটে গেছে।
এই অনুষ্ঠানে সেই সময়েরই স্মৃতিচারণ করেছি। আর স্মৃতিচারণ করতে গিয়েই বলা হয়ে গেছে আমার কণ্ঠে জনপ্রিয় হওয়া বেশ কিছু গানের নেপথ্য গল্প। সব মিলিয়ে অনুষ্ঠানটি সবার ভালো লাগবে আশা করি।’
উল্লেখ্য, পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ (রবিবার) রাত ৮টা ৩০ মিনিটে।