দেশের খবর

করিয়া বদরখালীতে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের সামনে সমবায় দীঘির পুকুর থেকে মোহাম্মদ লাদেন(১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। 


 বুধবার (২৫ জুন) সকাল ৭টা ২০ মিনিটের সময় স্থানীয়রা বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের সামনে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে। স্থানীয় জনসাধারণ ও  ব্যবসায়ীরা জানান লাদেন প্রায় সময় বদরখালী বাজারে ঘুরাঘুরি করতো এবং কিছু খাওয়ার ইচ্ছে হলে পায়ে ধরে সালাম করতো, সে অন্য দশ জনের মত পাগলামি করতোনা মানুষের কাছ থেকে চেয়ে নিতো, স্থানীয় সচেতন নাগরিকরা বলেন এই ধরনের অসংখ্য লাশ বদরখালীতে বিগত বেশ কয়েকবছর ধরে পাওয়া যাচ্ছে।


নিহত মোহাম্মদ লাদেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদ এজহারের পুত্র। 


নিহত মোহাম্মদ লাদেন এর বাবা মোহাম্মদ এজার বলেন, আমার ছেলেকে গতকাল থেকে অনেক খোজাখুজি করি, পরে আজ সকালে বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে সমবায় দীঘি নামে পরিচিত একটি পুকুরে ছেলের লাশ ভাসতে দেখা যায় খবর পেয়ে ঐখানে যাই, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তবে আমার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিলেন।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বদরখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।

 
 


সম্পর্কিত খবর