চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে বর্ষবরণ উৎসবের নিরাপত্তায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে চলমান বর্ষবরণ কে কেন্দ্র করে বিভিন্ন উৎসবসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
রবিবার(১২ এপ্রিল)  খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। 
 
জেলা প্রশাসনের উদ্যােগে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সভাপতিত্ব করেন,  জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আনোয়ার সাদাত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন। জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তরা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন, বিভিন্ন উৎসবসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরে তা যথাযত বাস্তবায়নের উপর গুরুত্বরোপ করেন।
 
এ সময় ​পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সভায় গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে করণে পুলিশের তৎপরতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।


সম্পর্কিত খবর