সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনায় গনমাধ্যমকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ) খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যাগে জেলা শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি মো. জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রউফসহ নয় উপজেলার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তরা বলেন, খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনায় সাংবাদিকদের উপর হামলা,
প্রাণনাশের হুমকি,পেশাগত দায়িত্ব পালনে বাধা, তথ্য সংগ্রহের সময়ে ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া। নানা ধরনের হুমকি, ভয়ভীতি, হয়রানি এবং হেনস্তার শিকার। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা কখনো সম্ভব হবে না। গনমাধ্যমকর্মীদের নিরাপত্তা স্বাধীন ভাবে কাজ করার নিশ্চয়তাসহ ভয়মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার উপস্থিত হয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান দেন।