দেশের খবর

গাজীপুরে রয়েল এনফিল্ডের শোরুম উদ্বোধন

রয়েল এনফিল্ডের নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণের লক্ষে গত সোমবার গাজীপুর মহানগরের বগড়া বাইপাস এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো রয়েল এনফিল্ডের অথরাইজড ডিলার শোরুম Speed Stream Bike Center। উদ্বোধনী অনুষ্ঠানে ইফাদ গ্রুপের কর্ণধার এবং পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাইকারদের বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শোরুমটি যাত্রা শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান জনাব ইফতেখার আহমেদ। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, রয়েল এনফিল্ডের কান্ট্রি ম্যানেজার সার্ভিস সৈকত কুমার বসু, বিআরটিএ- এর সহকারী পরিচালক (ইঞ্জিঃ) আবদুল্লাহ আল মামুন এবং ইফাদ মটরস লিমিটেডের হেড অফ বিজনেস মইদুর রহমান তানভীর। শো-রুমটির স্বত্বাধিকারী এ পি এম নুর এ আলম মিথুন এবং তার পরিবারবর্গও এই শুভক্ষণে উপস্থিত ছিলেন। এছাড়াও ইফাদ মটরস লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত বক্তরা জানান, রয়েল এনফিল্ডের এই নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের বাইকারদের কাছে আরও কাছাকাছি পৌঁছানোর প্রতিশ্রুতি পূরণে এক ধাপ এগিয়ে গেল। নেটওয়ার্ক সম্প্রসারণের এই উদ্যোগ বাংলাদেশের বাইকারদের জন্য আরও সহজতর এবং নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর