জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গোপালগঞ্জে বিজয় র্যালী করেছে জেলা বিএনপি ও জেলা শ্রমীকদল’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রিপন দাড়িয়া ও উপজেলার সদস্য সচিব রিপন মোল্লার নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৬ আগষ্ট) বেলা ১১টায় শহরের বিসিক ব্রিজ থেকে জেলা শ্রমীক দলের একটি একটি বিজয় র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। নেতাকর্মীদের আগমনে পরে ওখানে একটি বিজয় সমাবেশ করে তারা।
বিজয় সমাবেশে জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল খায়ের, সমস্য এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, এস.এম জিয়াউল কবির বিল্পব, কে.এম বাবর, উপজেলা বিএনপি’র সভাপতি লেলিন সিকদার, জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক রিপন দাড়িয়া, সদস্য আনিচুর রহমান নাসিম, জমিরউদ্দিন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, শ্রমিক দল নেতা নাসির খাঁ, হযরত আলী, সদস্য কামরুল’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।