দেশের খবর

গোপালগঞ্জের রঘুনাথপুরে চিংড়ির খাবার বিতরণ

গোপালগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্টের আওতায় গ্রান্ট প্রাপ্ত ক্লাস্টার চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অঞ্চলের ১৫০ জন কৃষকের মাঝে ১২ হাজার ৫২ কেজি চিংড়ির খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী, রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারি মৎস্য অফিসার সাইফুল ইসলাম ভুইয়া, ম্যারিন অফিসার মফিজুল ইসলাম, মাঠ সহায়ক শুভ্র বিশ্বাস বাপি প্রমূখ।

চিংড়ি চাষী অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক স্বপন কুমার বিশ্বাস জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে চিংড়ির খাবার বিতরণ করা হয়েছে এবং চিংড়ির খাবার পেয়ে কৃষকরা অনেক খুশি।

 



সম্পর্কিত খবর