দেশের খবর

চাঁদপুরে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা

এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু।
 
যুবশক্তির সমন্বয় সভা বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান তানিম ও ইব্রাহিম খলিল জিশান। এসময় উপস্থিত ছিলেন এনসিপির চাঁদপুরের সংগঠক তামিম খান, যুবশক্তির স্থানীয় সংগঠক আহমেদ পাপন, মুরসালিন সহ জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
 
এসময় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে মাদক সন্ত্রাস,টেন্ডারবাজী, ফ্যাসিবাদ ও দলীয় শৃংখল থেকে মুক্ত করে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ শুরু করেছি। আমরা যুবসমাজকে দেশের সম্পদের পরিণত করতে চাই।
 


সম্পর্কিত খবর