হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা গোবরখলা গ্রাম থেকে ৪'শত পিচ ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশের হাতে আটককৃত রাসেল মিয়া (৩৫) গোবরখলা গ্রামের খেলু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানা পুলিশের একটি টিম শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।
অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই লিটন রায়সহ একদল পুলিশ শুক্রবার ভোর রাতে গোবরখলা গ্রামের খেলু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় ইয়াবা কেনাবেচার জন্য মজুদ ইয়াবাসহ রাসেল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় পুলিশ রাসেলের দেহ তল্লাশী করে ৪শ পিচ ইয়াবা পায়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।