হবিগঞ্জের চুনারুঘাটের চানভাঙ্গা নামক স্থানে কোম্পানির কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে ৩ যাত্রী নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো উপজেলার ঝিকুয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম মিয়া (১৭), রামশ্রী গ্রামেরে তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫০)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো চুনারুঘাট উপজেলার আলাপুর গ্রামের করম আলীর মেয়ে হেনা আক্তার মিয়া (১৪), চট্টগ্রামের হানিফ মিয়া (৪৫) ও উপজেলার ঝিকুয়া গ্রামের জমির আলীর ছেরে জাহাঙ্গীর মিয়া (১৯) ও হবিগঞ্জ উমেদনগর গ্রামের মিছবা আক্তার। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চানভাঙ্গা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির কাভারর্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার ৭ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের ৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং ৩ জনকে চুনারুঘাট হাসপাতালে পাঠানো হলে হবিগঞ্জ হাসপাতালে ৩ জন মারা যায়। গুরুতর অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানিয়েছেন, দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে জানিয়ে বলেন, চালক পলাতক রয়েছে। কাভার্ডভ্যান আটক করা হয়েছে।