দেশের খবর

ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে কারাদণ্ড ও জব্দ

ফেনীর ছাগলনাইয়ায় ২৯ এপ্রিল রাতে যৌথ বাহিনীর অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ৮ জনের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৬ টি পিকআপ জব্দ ও ১ টি এস্কেভেটর অকেজো করেছেন। জানা যায়, ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে দক্ষিণ সতর নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত ৮ জনকে আটক করা হয়।অভিযুক্ত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।  মাটি পরিবহনের কাজে নিয়োজিত ৬টি পিকআপ জব্দ করা হয় এবং ১টি এস্কেভেটর অকেজো করা হয়। জব্দ পিকআপের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে মর্মে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ  করেন।

অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তন এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর