দেশের খবর

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ক্ষেতলালে মতবিনিময় সভা

 
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মৎস্য চাষি, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে  উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার তুলসীগঙ্গা এলাকার মুনঝার বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুজ্জামান। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। সঠিক নিয়মে চাষাবাদ করলে একদিকে যেমন আর্থিক উন্নয়ন ঘটবে, তেমনি দেশের পুষ্টি চাহিদাও পূরণ হবে।
 
এ সময় স্থানীয় মৎস্যজীবী ও চাষিদের অংশগ্রহণে টেকসই মৎস্য আহরণ, জলাশয় সংরক্ষণ, আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি এবং প্রজনন মৌসুমে মাছ রক্ষা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়।
 


সম্পর্কিত খবর