মার্চ মাস মহান স্বাধীনতার মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৮ মার্চ বাংলাদেশের বৃহৎ বেসরকারি সংস্থা আশা এনজিও দেশের বিভিন্ন জেলার ন্যায় জামালপুরেও ১৮ মার্চ ফ্রি মেডিকেল ও ফিজিওথেরাপী ক্যাম্প এর আয়োজন করে। জামালপুরের নান্দিনা রিজিওনাল অফিসের আওতাধীন আশা নান্দিনা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র শ্রীপুর কুমারিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং সরিষাবাড়ী উপজেলার পিংনা ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। আগত রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশনসহ ১০% ছাড়ে ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি দিগপাইতের আশা ছোনটিয়া ব্রাঞ্চে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প শুরু হয়।
জামালপুর সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্র ১৮ মার্চ ফ্রি মেডিকেল ও ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প পরিচালিত করে। অনুষ্ঠানের সভাপতি আশা ছোনটিয়ার ব্রাঞ্চ ম্যানেজার রইজ উদ্দিন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনার সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আশা জামালপুরের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আতাউর রহমান। এতে সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা বিশিষ্ট সাংবাদিক কামরুল হাসান বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় স্থানীয় হাফেজ মিরাজ আলী ও ব্যবসায়ী ইউনুস আলীসহ আশার স্থানীয় সদস্য, হিতাকাঙ্খী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আশার নারিকেলী রিজিওনালের ম্যানেজার মোঃ খাদেমুল ইসলাম। এরপর আশার হেল্থ ইনচার্জ আমির হামজার নেতৃত্বে একটি চৌকস মেডিকেল টিম উপস্থিত রোগীদের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষার মাধ্যমে প্রেসক্রিপশনসহ ১০% ছাড়ে ওষুধ প্রদান করে। অপরদিকে ৩ দিন ব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্পে আশা ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট স্বস্তি চাকমা রোগীদের থেরাপী দেন। অনুষ্ঠান পরিচালনা করেন আশা ছোনটিয়া ব্রাঞ্চের স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইন চার্জ আমির হামজা। তাকে শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান ও অফিস সহায়ক আল-আমিনসহ অনেকেই সহযোগিতা করেন।