রাজনীতি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অনুষ্ঠানের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ মে) শুক্রবার বেলা ১১ টায় সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি হাজী আব্দুল মতিন,
সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,  উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ্ সহ আরো অনেকে। 
 
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে আমাদের কাছে আমাদের যারা বিজয় চেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বৃক্ষরোপন করা হয়। এছাড়া বিকেলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 


সম্পর্কিত খবর