খবর প্রতিদিন

জৈন্তাপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুর নিজের শয়নকক্ষ থেকে এনামুল ইসলাম (২৫) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত এনামুল উপজেলার নিজপাট ইউনিয়নের পানিয়ারা হাটি বড়পুকুরপাড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী মুসলিম উদ্দিনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, তিন ভাইয়ের মধ্যে এনামুল (২য়)। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে  ৯টার দিকে তার ছোট ভাই হারুন মেজ ভাই এনামুলকে ডাকতে তার রুমের দরজায় নক করেন।  ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার উপরে ভেন্টিলেটর দিয়ে দেখতে পান গলায় রশি বাঁধা অবস্থায় ।
এই ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে নিহত এনামুলের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী পুলিশের ধারণা সে  আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোরে তার বাবা মা নিহতের লন্ডন প্রবাসী বড় ভাই-কে নিয়ে আসতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে যান।সেখানে থাকা অবস্থায় তাদের মেজ ছেলের মরদেহ উদ্ধারের খবর তারা জানতে পেরেছেন।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) যুবকের লাশ উদ্ধারের বিষয়'টি তিনি নিশ্চিত করেন।

এই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।



সম্পর্কিত খবর