জাতীয়

জয়পুরহাট বজ্রপাতে যুবক নিহত

জয়পুরহাট জেলার কালাইয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার আনুমানিক  রাত ১০টায় পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে রনি (২৬)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার পুনট বাজারে এক ভূষিমালের দোকানে কাজ করত রনি মিয়া। কাজ শেষে বাড়ি ফেরার পথে  বজ্রপাতে মারা যান তিনি । স্থানীয় লোকজন তাকে চিনতে পেলে তার বাড়িতে খবর দেন পরে পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।



সম্পর্কিত খবর