দেশের খবর

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম. হারুন-উর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ-কুষ্টিয়ার প্রফেসর ড. শরিফ মোঃ আল রেজা, ঝিনাইদহ সরকারি নূরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম. শাহজালাল ও ইসলামিক ফাউন্ডেশন সাবেক সহকারী পরিচালক এম.শামীম হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম। জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অন্যান্য উপজেলাসমূহে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৯০৫ টি কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়। এছাড়াও জেলার অন্যান্য মসজিদসমূহে বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।



সম্পর্কিত খবর