খুলনা

ঝিনাইদহে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশায় ঝিনাইদহে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আয়োজনে ব্যাংকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহসভাপতি এম এ গফুর, জেলা বিএনপির সহসভাপতি এবং কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সদস্য ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর আহমেদ, ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নির্বাহী কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিন, সহকারী কর্মকর্তা মো. জাহিদুর রহমান এবং ব্যাংকটির সদস্য সৈয়দ শফিউল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুর রহমান ও জাফর ইকবাল। এ সময় সমবায় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

পরে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 


সম্পর্কিত খবর