ঝিনাইদহে হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওপেন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
লিখিত বক্তব্যে আব্দুল্লাহ’র মা রীনা খাতুন বলেন, গত ১ নভেম্বর সদর উপজেলার মহিষাকু এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মমতাজ বেগমের ছেলে আলিফের সাথে তরিকুল ইসলামের ছেলে নিশানের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সামাজিক ও প্রশাসনিক ভাবে সমাধান করা হয়। এর একমাস পরে মমতাজ বেগম বাদি হয়ে তারিকুল ইসলামের ছেলে মো. আব্দুল্লাহ ও মো. নিশানের বিরুদ্ধে আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করে। এঘটনায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
আরও বলেন, মমতাজ বেগম গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। তাই বিষয়টি তদন্ত করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- হৃদয় আলী, সুমন শেখ, হাফিজুর রহমান, রাব্বি হোসেন, আবিদ হোসেন, সাগর মিয়া, মুঞ্জু খাতুন, শান্তা খাতুন, পান্না বেগম, জেসমিন আক্তার, সোহান বিশ্বাস, আকাশ মিয়া, ছুটু আলী, আশা বিশ্বাস, মোহাম্মদ আলী ও দেলোয়ার হোসেনসহ অনেকে। এছাড়াও মহিষাকুন্ডু এলাকার দেড় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে