দেশের খবর

ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রিকলেজের কর্মচারিদের কর্মবিরতি

ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রিকলেজের কর্মচারিদের কর্মবিরতি। তিনি কলেজের প্রভাষক বা সহকারি অধ্যাপক নন, নন অধ্যক্ষও, তবুও কথায় কথায় তেড়ে আসেন তৃতীয় ও চতুর্থশ্রেণির কর্মচারিদের ওপর। ইচ্ছের বিরুদ্ধে গেলেই তিনি ক্ষেপে যান। আর তখনই গায়ে হাত তুলতে উদ্যত হন ঝিনাইদহ শহরের শিকারপুরে অবস্থিত একসময়ের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের শরিরচর্চা বিভাগের শিক্ষক মহামতি আব্দুস সালাম লিচু। এক সময়ের একটি প্রভাবশালী রাজনৈতিক দলের হোতা বলে এলাকায় পরিচিত লিচু এর আগে ওই কলেজের বর্তমাণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আল রশিদের গায়েও হাত তুলতে গিয়েছিলেন। একথা কলেজের সবার মুখেমুখে।

কর্মবিরতি পালনকারি কর্মচারিরা জানান, গত সোমবার বিকেলে কলেজের একটি কক্ষে তুচ্ছ একটি ঘটনায় স্বয়ং ভারপ্রাপ্ত অধ্যক্ষের সামনেই আব্দুস সালাম লিচু কলেজের এমএলএসএস ছামসুল ইসলামকে মারতে উদ্যত হলে উপস্থিৎ শিক্ষক, কর্মচারি ও অধ্যক্ষের হস্তক্ষেপে রক্ষা পান ছামসুল ইসলাম। আর এতইে যত বিপত্তিÍ। ১৪জন চতুর্থশ্রেণির কমচারির সবাই একাট্টা হয়ে এর বিচার না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার কর্মবিরতি চলাকালিন বর্তমাণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আল রশিদ তাদের কাজে ফেরাতে পারেন নি বলে স্বীকার করেছেন। মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ইসরাইল হোসেন শান্তি জোয়ার্দার আগামী বুধবারের মধ্যে কর্মবিরতি পালনকারি কর্মচারিদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে দেবেন বলে সংবাদকর্মীদের জানিয়েছেন। গত ১২ নভেম্বর (রোববার) কলেজের চতুর্থশ্রেণির কর্মচারিরা কলেজের বর্তমাণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আল রশিদের বিরুদ্ধে ৮ দফা অভিযোগ নিয়ে সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের মধ্যে রয়েছে, কর্মচারিদের কাজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পছন্দের কয়েকজন শিক্ষককে দিয়ে অহেতুক হস্তক্ষেপ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে ভর্তির টাকা কলেজের হিসাবে না রেখে কয়েকজন শিক্ষকের মাঝে বন্টন, উচ মাধ্যমিক পাবলিক পরিক্ষার মূল হিসাবের খাতা পরিক্ষা কমিটির কাছে হস্তান্তর না করা, নিজের পছন্দের লোককে ক্রয় কমিটি ও অন্যান্য কমিটিতে রাখা, মিলনায়তনে না বসে শিক্ষকদের অহেতুক অফিসে সময় কাটিয়ে সংশ্লিষ্ট কর্মচারিদের কাজে ব্যাঘাত সৃষ্টি ইত্যাদি।

এবিষয়ে কলেজ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের বর্তমাণ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আল রশিদের সাথে কথা বললে তিনি ১৪জন চতুর্থশ্রেণির কমচারির কর্মবিরতির কথা স্বীকার করে বলেন, তারা ছোট্ট একটি বিষয় নিয়ে এতটা করবেন ভাবতে পারেন নি। শরিরচর্চা বিভাগের শিক্ষক আব্দুস সালাম লিচুর আচরনে তিনিও খুব সন্তুষ্টু নন বলে মতপ্রকাশ করেন। চতুর্থশ্রেণির কর্মচারিরা তার বিরুদ্ধে ৮ দফা অভিযোগ নিয়ে সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন বিষয়ে তিনি জানান, সভাপতি এবষিয়ে তদন্ত করে দেখবেন বলে তাকে বুধবার সকালে জানিয়েছেন।

মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ইসরাইল হোসেন শান্তি জোয়ার্দারের সাথে কথা বললে তিনি জানান, চতুর্থশ্রেণির কর্মচারিরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুন আল রশিদেও বিরুদ্ধে ৮ দফা অভিযোগ দিয়েছেন। এ নিয়ে তিনি আগামী বুধবারের মধ্যে কর্মবিরতি পালনকারি কর্মচারি ও শিক্ষকদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করে দেবেন বলে সংবাদকর্মীদের জানিয়েছেন। শরিরচর্চা শিক্ষক আব্দুস সালাম লিচুর অচরনে তিনিও খুবই বিব্রত বলে জানান।

 

 

 



সম্পর্কিত খবর