বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জোবাইদা রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে নওগাঁয় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই)বিকেলে জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন ।
এ সময় নওগাঁ জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।