খেলাধুলা

তৃতীয় সেঞ্চুরিতে উড়ছেন গিল

২০২৩ সাল শুভমান গিলের অনন্য রেকর্ডের বছর। এই বছর সব ফরম্যাটেই সেঞ্চুরি পাওয়া গিল আইপিএলে প্রথমবারের মতো ম্যাজিক ফিগারেরও দেখা পেয়েছেন। সেই প্রথম সেঞ্চুরি থেকে তিনি এখন তিনটি শতকের মালিক। ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বোলারদের কচুকাটা করে চলতি আসরে তিনি তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পাওয়া গিলের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে গুজরাট টাইটান্স।

এর আগে প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট। তবে চলতি আসরের সবচেয়ে ধারবাহিক দলটি প্রথম পর্বের পয়েন্ট তালিকায় নম্বর ওয়ান ছিল। সে কারণে দুইয়ে থাকা চেন্নাইয়ের কাছে হারলেও, ফাইনালে উঠতে গুজরাটের সামনে ছিল দ্বিতীয় সুযোগ। তবে এবার তাদের সামনে আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দল রোহিত শর্মাদের মুম্বাই। দ্বিতীয় সুযোগ হাতছাড়া না করার লক্ষ্য নিয়ে যেন শুরু থেকে সজোরে ব্যাট চালাচ্ছেন শুভমান গিল।

 


সম্পর্কিত খবর