দেশের খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাজীপুরে দুই বিএনপি নেতাকে বহিষ্কার

জাতীয়তাবাদী দল বিএনপি'র দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পর্যায়ের বিএনপি'র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কার হওয়া দুজন হলো, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আজিজুল ইসলাম আজিজ এবং সহ-সভাপতি সোরহাব সরকার।

কালিয়াকৈর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম আজিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় বিএনপির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ওই দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

 

বায়ান্ন/এসএ



সম্পর্কিত খবর