জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ ভেন্যু কেন্দ্রে ১৫ মার্চ সকাল ৯:৩০-১০:৩০ টা পর্যন্ত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, এ ভেন্যু কেন্দ্রের মোট ১১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৭ জন উপস্থিত হন। অনুপস্থিত থাকেন ৩৪৩ জন। কোন পরীক্ষার্থীই বহিষ্কার হন নি। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার। তিনি জানান, এ ভেন্যু কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৯০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬৭ জন উপস্থিত হন। অনুপস্থিত থাকেন ৩৩৩ জন। কোন পরীক্ষার্থীই বহিষ্কার হন নি। অপরদিকে রহিমা মোজাফ্ফর আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভেন্যু কেন্দ্রে মোট ৫০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৪ জন উপস্থিত হন। অনুপস্থিত থাকেন ১৭৬ জন। কোন পরীক্ষার্থীই বহিষ্কার হন নি। আর এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে মোট ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০১ জন উপস্থিত হন। অনুপস্থিত থাকেন ১৯৯ জন। কোন পরীক্ষার্থীই বহিষ্কার হন নি।