চট্টগ্রাম প্রতিদিন

দীঘিনালায় চালের গোডাউনে অভিযান, মাদকসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোয়ালখালী বাজার থেকে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—১. মো. সাইফুল ইসলাম (২৬), ২. কাকো মনি ত্রিপুরা (৩৫) ও ৩. আবু তৈয়ব (৩৮)। তাঁদের মধ্যে একজনের বাড়ি রাঙামাটি জেলার সাজেক থানায় এবং অপর দুজনের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি গোয়েন্দা (ডিবি) পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারের ‘সেলিম স্টোর’-এর গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনে থাকা ব্যক্তিদের তল্লাশি করা হয় এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সারিবদ্ধভাবে রাখা চালের বস্তার ফাঁক থেকে ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর