দেশের খবর

দেবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দেশীয় মৌসুমী ফল উৎসব

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টি গুণ তুলে ধরে মৌসুমি 
ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জ উপজেলা সদরের নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌসুমি ফল উৎসবে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ (এনএন) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নর্থ স্টার 
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মোঃ তানবিরুজামান রুবেল এতে সভাপতিত্ব করেন। 
এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা জিয়া পরিষদের সভাপতি, দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দেবীগঞ্জ নর্থ স্টার কলেজের অধ্যক্ষ শাহীনা পারভিন, আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লোটকন, আনারস, কলা, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফল নিয়ে উৎসবের আয়োজন করা হয়।


সম্পর্কিত খবর