দেশের খবর

দেবীগঞ্জে হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

 
 
পঞ্চগড়ের দেবীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মধু মিয়া ও তার ছেলে মানিক মিয়া ও সেলিম মিয়া টিউবওয়েলের হেন্ডেল, সাবল, মহেন্দ্র গাড়ির লোহার সেপ, ছুরি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে দুই পা ভেঙে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার লোকজন বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।
 
৯ অক্টোবর দুপুরে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের লোকজন বিচারের দাবিতে স্মারকলিপি দেন। 
স্মারকলিপি প্রদানের সময় বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বেলাল হোসাইন। 
জানা যায়, জহর আলী নামে এক ব্যক্তিকে ৮ অক্টোবর দুপুরে মারপিট করে তার দু পায়ের হাড় গুড়ো করে দেয় এবং রানের মধ্যে কোপ দিয়ে মাংস কেটে ফেলে।। জহর আলীর ছেলে শাহজামাল ও সাহিদ স্থানীয় লোকজনের সহযোগিতায় জহর আলীকে মুমূর্ষু অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভুক্তভোগী জহর আলী একই এলাকার মৃত কাচ্চু শেখের ছেলে। তাদের বাড়ি দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের পামুলী হেদায়েতপুর। 
আরও জানা যায়, তাদের দুই বাড়ির মাঝখানে আবাদি জমি ছিল। সেখানে জহর আলীর ছাগল মধু মিয়ার আবাদি জমিতে আসার কারনে সকাল বেলা মারামারি হয়। এনিয়ে দেবীগঞ্জ থানায় মধু মিয়া জহর আলীসহ ১২ জনের নামে মামলা করে। সে মামলা এখনও চলমান রয়েছে। গত ৮ অক্টোবর বুধবার দুপুরে ঘাস কেটে বাড়ি যাওয়ার সময় সুকাতু রায়ের সামনে পৌছলে মধু মিয়া ও তার ছেলে মানিক মিয়া ও সেলিম মিয়া তাদের মুখে কাপড় বেধে টিউবওয়েলের হেন্ডেল, সাবল,  মহেন্দ্র গাড়ির লোহার সেপ, ছুরি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। মারপিটের কারনে তার দু পায়ের হাড় গুড়ো করে দেয় এবং রানের মধ্যে কোপ দিয়ে মাংস কেটে ফেলে। 
স্থানীয় বাসিন্দা তিতাস রায় জানান, তাদের পারিবারিক সমস্যা টা আমাদের হিন্দুপাড়ায় এসে মারামারির ঘটনা ঘটায়। এসময় ঘটনাস্থলে কেউ না থাকায় তারা এ সুযোগ কাজে লাগিয়েছে। সে সময় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটলে বা যদি কেউ মারা যেত তাহলে এর দায়ভার আমাদের উপর এসে পড়তো। 
তুষার আলীর স্ত্রী রতনা বেগম নামে আরেক মহিলা জানান, আমার স্বামীকে প্রায় ৪ বছর আগে মধু ও তার ছেলেদের সহযোগিতায় মারপিট করে। এতে তার দু পা পঙ্গু হয়ে যায়। তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদর অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। 
 


সম্পর্কিত খবর