সুনমাগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় ২০ চোরাই মহিষ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিঙ্গেরগাঁও গ্রামের আব্দুল হকের বাড়ি থেকে মহিষগুলো উদ্ধারকালে চোরাকারবারি আব্দুল হক পলাতক ছিল।
উল্লেখ্য, এপার-ওপার দুপারেই সীমান্তরক্ষী নিয়োজিত থাকা সত্ত্বেও কীভাবে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে দোয়ারাবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দেধারছে আসছে প্রতিরাতে শত-শত চোরাই গরু-মহিষ। অথচ রাত পোহানোর আগেই আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধূলো দিয়ে সেগুলো পাচার হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকার বিভিন্ন জেলায়। এতে শুধু ভাইরাস ছড়ানোর ভয়ই নয়, মূল্য ঘাটতির আশংকায় বিপাকে পড়েছেন স্থানীয় খামার মালিকরা।
এদিকে চোরাই মহিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, পলাতক আসামি ধরাসহ চোরাকারবারে জড়িতদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে