দেশের খবর

নওগাঁয় আমানতের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের হাতে লাঞ্ছিত সমবায় সমিতির পরিচালক

 নওগাঁর মান্দায় আমানতের টাকা ফেরত না পেয়ে গ্রাহকদের হাতে সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর পরিচালক শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছে।২৭ এপ্রিল রোববার সকালে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট বাজারের অদুরে এ ঘটনাটি ঘটেছে। গ্রাহকদের অভিযোগ,উচ্চ মুনাফার প্রলোভন দিয়ে পর্যায় ক্রমে উপজলার প্রায় ৭০ জন নারী-পুরুষের কাছ থেকে ৩ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় সোনালী ক্ষুদ্র ব্যবসায়ী সমব্যায় সমিতি লিমিটেডের পরিচালক আবদুল মান্নান। গ্রাহকরা জানান,এসব টাকার উচ্চ মুনাফা দেয়া দুরের কথা আমানতের টাকা ফেরত চেয়ে সমিতির সতিহাট কার্যালয়ে গত ৩-৪ বছর ধরে ধর্না দিয়ে আসছে আমানতকারীরা।আমানতের এসব টাকা আজ দিবো কাল দিবো বলে কালক্ষেপণ করে আসছে ওই সমিতির পরিচালক আবদুল মান্নান।দিনের পরদিন বছরের পর বছর ওই প্রতিষ্ঠানে আমানতের আসল টাকা ফেরত না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রাহকরা।স্থানীয়রা জানান, রোববার সকালে সমিতির কার্যালয়ে এলাকার বেশ কয়েকজন গ্রাহক উপস্থিত হলে সমিতির পরিচালক আবদুল মান্নান তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। এক পর্যায়ে আবদুল মান্নান গ্রাহকদের লাঠি দিয়ে আঘাত করতে উদ্বোত্য হলে বিক্ষুব্ধ গ্রাহকরা তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।সমিতির পরিচালক আবদুল মান্নানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।মৈনম গ্রামের গ্রাহক রজিনা বলেন,উচ্চ হারে মুনাফার লোভ দেখিয়ে তার কাছ থেকে আব্দুল মান্নান মেয়ের বিয়ে জন্য জমানো দুই লাখ টাকা আমানত হিসাবে হাতিয়ে নেয়। আমানতের টাকা ফেরত না দেয়ায় কষ্ট করে মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি। 

শিয়ালডাঙ্গী গ্রামের গ্রাহক মোহাম্মদ আলী বলেন, এক লাখ টাকায় মাসিক দুই হাজার টাকা মুনাফা দেয়ার অঙ্গীকারে আমার কাছ থেকে ছয় লাখ টাকা হাতিয়ে নেয়। গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন,তার কাছে বেশ কিছুদিন ধরে ওই সমিতির গ্রাহকেরা আমানতের টাকা ফেরতের জন্য অভিযোগ দিয়ে আসছিল।সমিতির পরিচালক আব্দুল মান্নান পর্যায়ক্রমে টাকা ফেরতের অঙ্গীকারও করেছিলেন। কিন্তু হঠাৎ করে এদিন তাকে ধরে গ্রাহকেরা লাঞ্ছিত করে।এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর