জাতীয়

নওগাঁয় ভারতীয় সীমান্তে গুলিতে নিহত ইব্রাহিমের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

 নওগাঁর ভারতীয় সীমান্তে ৩ দিন আগে বিএসএফ'র গুলিতে নিহত মহিষ ব্যবসায়ীর মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি'র কাছে হস্তান্তর করেছেন বিএসএফ। 
 
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, ৫ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে, জেলার সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি'র ক্যাম্প কমান্ডার ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ'র মধ্যে ২৩২/৪ এফ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।এ পতাকা বৈঠকে ইব্রাহীম হোসেন (৪০) নামের ওই মহিষ ব্যাবসায়ীর মরদেহ বিএসএফ সদস্যরা বিজিবি'র কাছে হস্তান্তর করেন। 
 
গত ৩ জুলাই বৃহস্পতিবার ভোরে পোরশা উপজলোর নিতপুর সীমান্তের ২২৯ নম্বর পিলার সংলগ্ন এলাকার প্রায় ৫ শ"গজ ভারতের অভ্যন্তরে একজোড়া মহিষ নিয়ে বাড়ি ফিরে আসার সময় তাকে লক্ষ করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে।এতে ঘটনা স্থলেই ইব্রাহীম হোসেন নিহত হয় এবং তার মরদেহ বিএসএফ তুলে নিয়ে যায়। নিহত ইব্রাহীম জেলার সাপাহার উপজেলার রুদ্রগ্রামের মৃত শহীদ আলীর পুত্র। 
 


ভারতীয় আগ্রাসী মনভাবের কারণে সীমান্তরক্ষী বিএসএফ"র গুলিতে একের পর এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুর ঘটনায় ওই এলাকার বাসন্দিারা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। তারা এসব হত্যাকান্ডরে সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবী করেন।
 


সম্পর্কিত খবর