দেশের খবর

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক জনের নাম শাকিল হোসেন (২৬) বাকি দুজনের পরিচয় এখনো যানা যায়নি। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা দেলুয়াবাড়ী, চৌবাড়িয়া হাট আঞ্চলিক সড়কের বাকাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে ও পেশায় একজন রংমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কাজ শেষে  বাড়িতে ফেরার সময় ওপর দিক থেকে  আসা ট্রাকের সাথে ধাক্কা খায়। ঘটনা স্থলে একজন মারা যায়। দুই জন কে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনছুর আলী জানান, সংবাদ পাওয়া পর ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর